শিক্ষক লাঞ্চিতের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হরিনাকুণ্ডুতে শিক্ষক এর উপর হামলার প্রতিবাদ
ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ মিজানুর রহমান এর উপর হামলার প্রতিবাদে আজ দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে হরিনাকুণ্ডু উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে-সরকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোটের হরিনাকুণ্ডু উপজেলা সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোঃ আবুল হাসান মাস্টার।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মুক্তার আলী,অধ্যক্ষ সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ ও সভাপতি বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম,হরিনাকুণ্ডু, জনাব মোঃ রবজেল হোসেন, অধ্যক্ষ, মানদিয়া আইডিয়াল কলেজ, জনাব মোঃ মাসুদুল হক টিটু, প্রধান শিক্ষক, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সম্পাদক, বে-সরকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোট,হরিনাকুণ্ডু,
জনাব মোঃ নিয়ামত আলী প্রধান শিক্ষক শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়।
শ্রিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আরও বক্তব্য প্রদান করেন, জনাব মোঃ আব্দুল লতিফ, প্রধান শিক্ষক, পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক কন্যাদহ মনির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ নাজমুল হক সহ আরও শিক্ষক নেত্রীবৃন্দ।
প্রতিবাদ সভায় সকলেই এই ঘটনার তিব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।



