১৭ বছর পরে জাতীয় ঈদগাহের ঈদ জামাতে সরকারপ্রধান

Mar 31, 2025 - 21:35
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি
1 / 1

1. জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিলেন বাংলাদেশের সরকার প্রধান।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে উপস্থিত হন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সচিবসহ নানা শ্রেণি-পেশার মানুষ এখানে ঈদের নামাজ পড়েন।

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

সকাল সাড়ে ৮টায় এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

নামাজ ও খুতবা শেষে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মাইক হাতে নিয়ে ঘোষণা দেন, প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেবেন।

সবাইকে ঈদ মোবারক জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, “ঈদ দূরত্ব ঘোচাবার দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই মেসেজ যেন সবার কাছে পৌঁছে দিতে পারি।”

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

তিনি বলেন, “আজকে একটা ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই, ঈদের জামাতে এটাই আমাদের কামনা।”