একই দিনে দুই শিক্ষকের চির বিদায়

Aug 16, 2025 - 12:00
Aug 16, 2025 - 12:03
একই দিনে দুই শিক্ষকের চির বিদায়

একই দিনে দুই শিক্ষকের চির বিদায় 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার একই দিনে  শ্রিপুর গ্রামের মান্দারতলা মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত শিক্ষক জনাব মোঃ শাহাবুদ্দিন ও ভেড়াখালী গ্রামের পশ্চিম আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমান ইন্তেকাল করেন। 

 আমরা হরিণাকুন্ডুর দুই গুনি  শিক্ষাগুরুকে হারালাম। শ্রীপুর গ্রামের সাহাবুদ্দীন স্যার হার্টের সমস্যায় এবং  ভেড়াখালী গ্রামের হাবিবুর রহমান স্যার জোড়াদহ বাজারের বটগাছের ডাল ভেঙে মাথায় গুরুতর আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দুই স্যারের জন্যই সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।মহান আল্লাহ যেন প্রিয় দুইজন স্যারকে জান্নাতের মেহমান করে নেন।

দুই গুনি শিক্ষকের জানাজা বিকাল চার ঘটিকার সময় নিজ নিজ গ্রামে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য মরহুম শাহাবুদ্দিন হরিনাকুণ্ডু আলিম মাদ্রাসার প্রভাষক এস,এস মিজানুর রহমান এর বড় ভাই ছিলেন এবং মাওলানা মিজানুর রহমান এর ইমামতিতেই শাহাবুদ্দিন স্যারের জানাজা সম্পন্ন হয়।