হাটহাজারী ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত গ্রেপ্তার

May 28, 2025 - 10:56
হাটহাজারী ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত গ্রেপ্তার
ইউপি চেয়ারম্যান শওকত আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক নম্বর ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শওকত আলম শওকতকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরহাদাবাদ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হিম্মত মুহুরী বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে।

শওকত আলম শওকত চট্টগ্রাম উত্তর জেলা শাখা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান শওকত আলমের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার পরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।