হাজিরহাট বাজারের কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জামায়েত নেতা।

Sep 30, 2025 - 23:01
হাজিরহাট বাজারের কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জামায়েত নেতা।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের মনিরামপুর উপজেলা হরিদাসকাটি ইউনিয়নে সর্বজনীন হাজিরহাট দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট গাজী এনামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর ৫নং হরিদাসকাটি ইউনিয়নের সভাপতি মো:রেজাউল করিম উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন। 

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সৌহার্দ্যমণ্ডিতভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

জামায়াত নেতা এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন , দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির উৎসব। সকলের অংশগ্রহণে এই উৎসব আনন্দমুখরভাবে উদযাপিত হবে।

স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এসময় জামায়াতে নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।