মনিরামপুরে মরহুম বিএনপি নেতার ৩য় তম মৃত্যবার্ষিকী পালন
মনিরামপুরে ১৬ নং নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা সফল চেয়ারম্যান মরহুম নাজমুস সাদাতে'র ৩য় মৃত্যুবার্ষিকী পালন করেছে মণিরামপুর উপজেলা বিএনপি।নেহালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন।
বুধবার (২৪ শে সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার বজলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু মুসা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই,সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব হোসেন, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান, নেহালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলাউদ্দিন হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ গ্রহন করে।



