সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই: জেলা প্রশাসক

Jul 12, 2025 - 12:30
সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই: জেলা প্রশাসক

সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই: জেলা প্রশাসক

BangladeshTopnews জেলা প্রতিনিদি
মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, “সবুজে ঘেরা মৌলভীবাজার জেলাকে আরও সবুজময় করতে চাই।” তিনি আরও বলেন, “গাছ শুধু লাগালেই হবে না, সেগুলোর যত্নও নিতে হবে। তবেই পরিবেশ রক্ষা সম্ভব হবে এবং আমরা প্রকৃত উপকার পাবো।”

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসনের ১ লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর এবং সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকঞ্জি, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এম ওয়াহিদ রুলু এবং আইডিয়াল কেজি অ্যান্ড হাই স্কুলের অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর জানান, “আজ কমলগঞ্জ পৌর এলাকার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্ল্যাহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।