প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল

Apr 6, 2025 - 11:41
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধিদল
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বৈঠকের ফাইল ছবি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সেখানে পৌঁছায়।

মির্জা ফখরুলের সঙ্গে সেখানে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা হবে।