আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।
একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মূহুর্তেই মানুষের ভালবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভাল একজন ফুটবলার, ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।
রুদ্র ২৬ বছরে পদার্পন করলো আজ। সেই সাথে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদীর সমস্ত আয়োজন সম্পন্ন। অ
্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারীতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিলনা।
এবারের গন্তব
্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশী কিছু বলা যাচ্ছেনা।
আজ রুদ্র'র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো।