গলাচিপায় স্বামীর ছুরিঘাতে স্ত্রীর মৃত্যু
পটুয়াখালীর গলাচিপায় স্বামীর ছুরির আঘাতে নাজমা বেগম নামে এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর স্বামী আল-আমিন গাজী অটো রিক্সায় ঘরে স্ত্রীকে ঘুরতে নিয়ে গেলে পানপট্টি ইউনিয়নের বাশতলা নামক স্থানে গেলে স্ত্রীর পেটে ছুরিঘাত করে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত নাজমাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর সকালে মৃত্যু বরণ করেন নাজমা বেগম। এদিকে ঘটনার দিন আল আমিন পালিয়ে গেলেও পরের দিন তুলারাম গ্রামের মিজান মিয়ার ঘেরপাড়ে একটি গাছ থেকে ঝুলান্ত অবস্থায় তার মরাদেও উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করেন গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়। নাজমা বেগমের বাবা জলিল মিস্ত্রী। নাজমা ৭ নং ওয়ার্ডের বাঁশতলা এলাকায় বসবাস করেন । নাজমার এর আগেও দুটি বিয়ে হয়েছিল এবং প্রথম স্বামীর ঘরে তার সজল (২২) নামে এক ছেলে ও তুলি (১৮) নামে এক মেয়ে রয়েছে। প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের সূত্রে আল আমিন ও নাজমার বিয়ে হয়। চার বছর আগে কাজের সূত্রে বাগেরহাট থেকে গলাচিপায় এসেছিলেন আল আমিন। পরে নিজ বাড়ি খুলনায় ফিরে গেলেও নাজমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রেই তারা বিয়ে করে সংসার শুরু করেন।



