কাফনের কাপড় গায়ে সড়কে বসে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ, চাকরিতে পুনর্বহালের দাবিসহ অন্যান্য দাবি আদায়ে মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে বিক্ষোভকারীদের আটকে দিয়েছে পুলিশ। বাধা পেয়ে তারা শিক্ষা ভবনের সামনে কাফনের কাপড় পরে বসে পড়েছেন। তারা শিক্ষা ভবন মোড়ে অবস্থান করছেন।
সোমবার (৭ এপ্রিল) বিডিআর সদস্যরা তাদের দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটকে দেয়।
বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী একজন বলেন, যতোক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পুনর্বহাল করে দাবি মেনে নেওয়া না হবে, ততোক্ষণ পর্যন্ত আমাদের রাজপথ ছাড়বো না। হয় আমাদের মৃত্যু হবে, না হয় আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি-দাওয়া নিয়ে আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করলেও কোনো ফলাফল আসেনি। তাই তারা এবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাবি-দাওয়ার বাস্তবায়ন চান।



