'এই যে পাশে এলে, এই যে কাছে এলে', শুভর সঙ্গে ছবিতে মন্দিরা
একজনের দ্বিতীয় সিনেমা, আরেকজন পর্দায় আসলেন দুবছর পর। তারা হলেন মন্দিরা চক্রবর্তী ও আরিফিন শুভ। দুজন একসাথে কাজ করেছেন এবার ঈদে মুক্তি পাওয়া 'নীলচক্র: ব্লু সার্কেল' সিনেমায়। ফেইসবুকে নায়কের সাথে নিজের কিছু ছবি পোস্ট করেছেন মন্দিরা।
ক্যাপশনে মন্দিরা লিখেছেন, 'এই যে পাশে এলে, এই যে কাছে এলে'।
মন্দিরার দেওয়া ক্যাপশনের এই কথাগুলো সিনেমার গান 'যেতে যেতে পথে' থেকে নেওয়া। গানের গীতিকার ওয়াহিদ বাবু, সংগীতায়োজন করেছেন ইমন সাহা। গেয়েছে সংগীতশিল্পী মাশা ইসলাম।
‘নীলচক্র’ দিয়ে শুভর সঙ্গে মন্দিরার এই প্রথম কোনো সিনেমায় জুটি বেঁধেছেন। হাসি, বন্ধুত্ব ও ক্যান্ডিড ছবিতে দেখা গেছে এই জুটিকে।
নীলচক্র সিনেমায় নাচের শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা।
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো সেরা নাচিয়েতে অংশ নেওয়ার পর বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন মন্দিরা।
গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন মন্দিরা। নাটক-সিনেমা মিলিয়ে শুভ কাজ করছেন বেশ কিছুদিন ধরে। দেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও পাওয়া গেছে তাকে।



