ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস

Jun 15, 2025 - 16:52
ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী-এমপি, নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। যাদের একজন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার।তবে আত্মগোপনে থাকলেও নিজের সবচেয়ে প্রিয় বন্ধু ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রেখেছেন ফেরদৌস। প্রথমে বিষয়টি শুধু অনুমান করা হলেও সম্প্রতি ঋতুপর্ণার এক স্ট্যাটাসে স্পষ্ট হয়েছে যে ফেরদৌস ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রাখছেন। কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্প্রতি একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস।সেই কবিতা শেয়ার করেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

1
ঋতুপর্ণাকে লেখা ফেরদৌসের কবিতা

গত ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ।