সুনামগঞ্জে চার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা
সুনামগঞ্জে চার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা
সুনামগঞ্জে চার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা
তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি)
সুনামগঞ্জ জেলার চারটি উপজেলায় জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে দিরাই, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
দিরাই উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক কোহিনুর মিয়া, সদস্য সচিব আহমেদ সালমান। জামালগঞ্জ উপজেলার আহবায়ক মোজাহিদ হোসেন, সদস্য সচিব সাহবুবুল ইসলাম। বিশ্বম্ভরপুর উপজেলা আহবায়ক মো. খলিলুর রহমান, সদস্য সচিব শফিকুল ইসলাম হাবিব। মধ্যনগরের আহবায়ক শাকিল আলম এবং সদস্য সচিব সেলিম আহমদ।
কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির সদস্যরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ জেলা আহবায়ক সুলতান মো. সবুজ, সদস্য সচিব সেলিম মুন্না, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আজাদ হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, শাল্লা উপজেলা আহবায়ক শান্তনুর মেম্বার, দোয়ারাবাজার উপজেলার আহবায়ক একলাসুর রহমান, সদস্য সচিব জিয়াউর রহমানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।



