শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ( স্কুল ও মাদরাসা) শিক্ষার গুনগত মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ লুৎফর রহমান। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার হরিনাকুণ্ডু ঝিনাইদহ।
বক্তব্য প্রদান করেন যথাক্রমে, জনাব মোঃ আবুল হাসান মাস্টার, সভাপতি, শিক্ষক কর্মচারী ঐক্য জোট হরিনাকুন্ডু, জনাব মোঃ মাসুদুল হক, প্রধান শিক্ষক, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় জনাব মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক ঘটনাকুন্ডু সরকারি বালিকা বিদ্যালয়।
শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে হরিনাকুন্ডু উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার প্রধান গণ উপস্থিত ছিলেন।



