নরসিংদীতে নোঙ্গর বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
1.
নরসিংদীতে নোঙ্গর বাংলাদেশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নদী ও প্রকৃতি রক্ষার প্রত্যয়ে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নোঙ্গর বাংলাদেশ নরসিংদী জেলা ইউনিট।
সোমবার (পহেলা জুন) আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন নোঙ্গর বাংলাদেশ নরসিংদী জেলা ইউনিটের আহ্বায়ক রুহুল আমিন মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তানবির হাসান বাবু ও সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, শারমিন সুলতানা মিতু, ফারহান মোল্লা সামাদ, বেলাল হোসেন মানিক প্রমুখ।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, নদী ও পরিবেশ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদী দূষণ, অবৈধ দখল ও পরিবেশ ধ্বংসের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। নদী রক্ষার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নদী দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নোঙ্গর বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজের প্রতিনিধি ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।



