জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খানকে সম্মাননা প্রদান

Aug 18, 2025 - 23:06
জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খানকে সম্মাননা প্রদান

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সম্মাননা

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে তাঁর সংগীত জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঝিনাইদহ আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার বিকালে ফাউন্ডেশনের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মিঠুর নির্দেশনায় মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে শিল্পীর হাতে সম্মাননা ক্রেস্ট পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শাহজাহান নবীন, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। তাঁরা ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা ক্রেস্টটি শিল্পীর হাতে তুলে দেন।

সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত মনির খান বলেন,
“আমি গর্বিত যে আমি ঝিনাইদহের সন্তান। এই জেলার মানুষ সবসময় আমাকে ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়েছে। এই সম্মাননা আমার জীবনের একটি বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন,
“যাঁরা আজ আমাকে এই সম্মাননা দিয়েছেন, আমি এটাকে শুধু আমার প্রাপ্তি হিসেবে দেখি না, বরং এটি আমার শ্রোতাদের ভালোবাসার প্রতিফলন। এই মাটির মানুষ, এই পরিবেশ আমাকে গড়ে তুলেছে। এখান থেকেই আমার স্বপ্নের শুরু। আজ এই পুরোনো দিনগুলো খুব মনে পড়ছে।