আমার বাবার দেওয়া নামটাই মুছে গেছে : চাষী আলম

Jun 4, 2025 - 15:06
Jun 14, 2025 - 12:29
আমার বাবার দেওয়া নামটাই মুছে গেছে : চাষী আলম
চাষী আলম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি হাবু ভাই নামেই পরিচিত, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ ঘোষণা অনুষ্ঠান এসেছিলেন এই অভিনেতা। সেখানেই নানা বিষয়ে কথা বলেন। কালের কণ্ঠের সঙ্গে আলাপ করলেন আসন্ন ঈদ নিয়ে, কোরবানি; এমনকি নিজের নাম নিয়ে।

চাষী আলম এখন সর্বত্র হাবু ভাই নামেই পরিচিত। বাবার দেওয়া নামটাই নাকি মুছে গেছে। এমনটাই জানিয়ে অভিনেতা বলেন, ‘ ব্যাচেলর পয়েন্টের এই চরিত্র এখন আমার নাম হয়ে গেছে। আমার বাবার দেওয়া চাষী আলম নামটা মুছে গেছে, এখন সবাই আমাকে ডাকে হাবু ভাই হিসেবে।

বাচ্চারাও হাবু ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে হাবু ভাই এটা আমার জন্য অনেক বড় পাওনা। উপরওয়ালার একটা অশেষ রহমত আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন এটা বহন করার জন্য।’ কোরবানি প্রসঙ্গে এই অভিনেতা বলেন,‘ আসলে আমরা অনেকেই কোরবানি দেই। এটা নিয়ে নতুন করে বলার তো কিছুই নেই।তবে আমি যেটা বলতে চাই, কোরবানি দেখানোর কিছু নেই, আমি বড় গরু কিনলাম- দামি গরু কিনলাম- কেনেন। কিন্তু সবচেয়ে বড় কোরবানিটা হলো মনের পশুকে কোরবানি করা। 

এদিন সন্ধ্যায় তিনি বলেন, ‘কোরবানি ঈদ যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী যদি কিছু একটা কিনতে পারি, সেই অনুযায়ী কোরবানি হবে। এটা তো আসলে মানুষকে দেখানোর কিছু না, উপরওয়ালার নির্দেশ ত্যাগের মহিমায় মহিমান্বিত হন। ওইভাবে ত্যাগটা স্বীকার করতে হবে।আমার জীবনে সবকিছুই মানে আমি যে দুনিয়াতে বেঁচে আছি সুস্থভাবে, এটাই তো আমার জন্য অনেক বড়। এটাই আমি উপভোগ করি।’

চাষী আলম জানান, তার অভিনয় জীবনের এই পর্যায়ে আসবেন তা তিনি কখনো ভাবেননি। দর্শকদের ভালোবাসা পেয়ে তিনি অভিভূত। তার কথায়, ‘সবাই এখন আমাকে 'হাবু ভাই' হিসেবে ডাকে। বাচ্চারাও হাবু ডাকে, বাচ্চার মাও ডাকে, নানা-দাদারাও ডাকে 'হাবু ভাই' এটা আমার জন্য অনেক বড় পাওনা। উপরওয়ালার একটা অশেষ রহমত আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন এটা বহন করার জন্য।’ 

পরিবার প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুইট একটা বেবি হয়েছে। আমি ভাবি নাই যে আমার বেবিটা এরকমই হবে, আর এখনই অনেক পপুলার হয়ে গেছে।  ঘুম ভাঙার পরে ডাক দেয় বাবা বাবা। ওর মাকেও ডাকে, দাদা-দাদিকে ডাকে, নানাকে ডাকে।’

চাষী আলম বলেন, ‘আমার ছেলেকে মানুষের মতো মানুষ বানাতে চাই। ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট - ও যেটা ভালো মনে করবে। সমাজে যেন সবার সাথে ভালোভাবে থাকে, সবাই যেন ওকে ওভাবেই দেখে যে না, একটা ভালো ছেলে। বাদবাকি আল্লাহ তায়ালা রহমত করবেন।’