‘অন্তরা দুষ্টু হলেও শুভকেই ভালোবাসে’
ফের পাশা, কাবিলা, শুভ, হাবু ভাইদের নিয়ে পর্দায় ফিরছেন পরিচালক কাজল আরিফিন অমি। দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব। পুরো এই ফ্র্যাঞ্চাইজিতে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল শুভ আর অন্তরার প্রেমের গল্প। যদিও সেই সম্পর্কের ইতি টেনে যায় একসময়; আর তা নিয়ে দর্শকের মনেও জাগে নানা কৌতূহল, আগ্রহ; অন্তরাকে রীতিমতো ছলনাময়ী বলে আখ্যা দেন দর্শক। যদিও পর্দার অন্তরা জানালেন, অন্তরা দুষ্টু কিংবা ছলনাময়ী হলেও শুভকে সত্যিই ভালোবাসতো।
গত রোববার বিকেলে গুলশানে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।
এ সময় ফারিয়া শাহরিন বলেন, ‘আমি ব্যাচেলর পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করিনি। আমার সিজন থ্রি ও ফোর থেকে এন্ট্রি হয়। আমার ইচ্ছা ছিলো একটাই, কাজ যখন করব, একটাই ভালো কাজই করব।’



