৪৮তম বিশেষ বিসিএসের ভাইভা ৬ আগস্ট
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ৬ আগস্ট।
রোববার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৮তম (বিশেষ) বিসিএসের প্রথম দিনে সহকারী ডেন্টাল সার্জন পদের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ভাইভা-সংক্রান্ত সময়সূচি, কেন্দ্র ও অন্যান্য বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা মূলত স্বাস্থ্য খাতে জনবল নিয়োগে আয়োজন করা হয়। পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া এখন ভাইভা পর্যায়ে পৌঁছেছে।



