সালথা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি নাহিদ সাইফুল সম্পাদক নির্বাচিত

Sep 14, 2025 - 14:01
Sep 14, 2025 - 14:03
সালথা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন  সভাপতি  নাহিদ সাইফুল  সম্পাদক  নির্বাচিত

সালথা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

নাহিদ সভাপতি সম্পাদক সাইফুল

আব্দুল মতিন মুন্সী 

 (ফরিদপুর) থেকে 

বিপুল উৎসাহ উদ্দিপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) সম্পন্ন হয়েছে। 

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক সমকালের প্রতিনিধি সাইফুল ইসলাম।

১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক খোলা কাগজ ও ‘চ্যানেল এস’ টিভির প্রতিনিধি আবু নাসের হুসাইন পেয়েছেন ১১ ভোট। 

সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মনির মোল্যা পেয়েছেন ৬ ভোট। 

নির্বাচনে সর্বচ্চ ১৮ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি 

হারুন-অর-রশীদ। 

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পল্লী বাংলা পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আজিজুর রহমান (আজিজ) এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি মো. রেজাউল করিম। 

অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সমাজের বাণীর প্রতিনিধি নিজাম তালুকদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি আকাশ সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শরিফুল হাসান এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সালথা প্রেসক্লাব নির্বাচনে ঐতিহ্যবাহী ফরিদপুর প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখক সাংবাদিক উপস্থিত ছিলেন।