মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত।
আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ সিলেট প্রতিনিধি।
মাদ্রিদে জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলা। ভিরখেন দে নউয়েবা লেক পাহাড় ও সবুজ বনাঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।
গ্রীষ্মের উষ্ণ দিনে পরিবার-পরিজন নিয়ে এই আয়োজন যেন মাদ্রিদ প্রবাসীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে।
বর্ণাঢ্য বনভোজন ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, সহসভাপতি দবির তালুকদার, সাবেক সভাপতি আব্দুর মুজাক্কির, সদস্য আবদুল কাইয়ুম মাসুক, ব্যবসায়ী মাহমুদ হোসেন ও সাইফুল ইসলাম ইকবাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আহমেদ আসাদুর রহমান সাদ, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুসেন প্রমুখ।
দিনব্যাপী ছিল শিশুদের খেলা, মহিলাদের বালিশ খেলা, পুরুষদের কাবাডি এবং কিশোরদের তেলাওয়াত প্রতিযোগিতা।
অনুষ্ঠান সফল করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাহার উদ্দিন, আরিফ আহমেদ, তারেক আজিজ, জুবরান আহমেদ, ফেরদৌস আহমেদ রাহী, আহমেদ মুন্না, আব্দুর রহমান, আহমেদ শাহিন, সোহেল আহমেদ, সুলতান আহমেদ, নাইস আহমেদ, সালমান আহমেদ, জিয়াউদ্দিন, মামুন আহমেদ, আতিক আহমেদ, সুমন আহমেদ, বাবুল আহমেদ, মোশারফ হোসেন ও ইসলাম উদ্দিন।
আনন্দঘন এই মিলনমেলা প্রবাসী জকিগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।



