মনিরামপুরে মানব সেবা সংঘের উদ্যোগে একশত পিস ফলজ গাছ বিতরণ অনুষ্ঠিত
মণিরামপুরে মানবসেবা সংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর):
যশোরের মণিরামপুরে "গাছ লাগাই, পরিবেশ বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে দুঃস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাঙ্গালীপুর ঈদগাহ ময়দানে স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবসেবা সংঘ'-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবুল বাশার এবং সভাপতিত্ব করেন মোঃ মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, জনাব বিল্লাল হোসেন, জনাব আলমগীর হোসেন, মোঃ রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "মানুষের বেঁচে থাকার জন্য বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে এবং এর যত্ন নিতে হবে। আসুন, আমরা সবাই একসঙ্গে গাছ লাগিয়ে দেশ ও মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে আসি।"
পরে উপস্থিত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়। এলাকার মানুষের মধ্যে এই মহৎ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।



