বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

Oct 8, 2025 - 14:04
বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত শহিদুল্লাহ শেখ বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, সোমবার বিকেলে তার বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটতে গাছে ওঠেন শহিদুল্লাহ। এসময় পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”