“পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা: নেতাদের নয়, জনগণের জন্য কাজ করুন”

নির্বাচনের আগে পুলিশকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Sep 7, 2025 - 13:00
Oct 18, 2025 - 16:19
“পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা: নেতাদের নয়, জনগণের জন্য কাজ করুন”

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইনের আওতায় পরিচালিত হয়।”

তিনি আরও সতর্ক করে বলেন, “রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ করতে যাবেন না। আমি বারবার বলছি, যদি এখন তেল দেওয়া শুরু করেন, নির্বাচনের পর তা শেষ হয়ে যাবে। তাই রিজার্ভ রেখে জনগণের আশা পূরণে মনোনিবেশ করুন। কোনো দলের দিকে ঝুঁকবেন না, জনগণের সেবা হবে প্রধান লক্ষ্য।”

এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের মধ্যে ভোটকালীন দায়িত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে।