ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে জামায়াতকে বিজয়ী করুন ।। নাজমুল হক সাঈদীর
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পরীক্ষামূলক হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী।
শনিবার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন ও পৌর এলাকায় গণসংযোগ শেষে বকশীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মালিরচর মৌলভীপাড়া বাজারে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম এবং বকশীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মাওলানা মুর্তুজা মুজাহেদী, ফজলুর রহমান ও রাকিবুল ইসলাম বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রে জনগণের পরামর্শ নিয়ে কাজ সম্পন্ন করা হবে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক হিসাব প্রদান করা হবে।
তিনি আরও বলেন, “জামায়াত জাতীয় নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। তবে আগের ত্রুটিপূর্ণ পদ্ধতিতে নয়, বরং সংস্কার করে সুন্দর পরিবেশ সৃষ্টির পরই নির্বাচন হতে হবে। নির্বাচনের আগে গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে।”
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সারাদেশের মেহনতি ও মজলুম জনগণ আজ উন্মুখ হয়ে আছে বলে দাবি করেন তিনি। এজন্য বকশীগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানান নাজমুল হক



