দিনাজপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়।

Jun 17, 2025 - 12:20
Jul 19, 2025 - 12:59
দিনাজপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়।

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিব্বুল ইসলাম।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের সাজু ইসলাম ও একই এলাকার মোতালেব হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, সকালে ফুলবাড়ী অভিমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করলেও এর চালক ও হেল্পার পালিয়ে যায়।