চুয়াডাঙ্গায় রেললাইনে যুবকের মৃত্যু, এলাকাবাসীর ট্রেন অবরোধ

Jul 8, 2025 - 18:20
চুয়াডাঙ্গায় রেললাইনে যুবকের মৃত্যু, এলাকাবাসীর ট্রেন অবরোধ

চুয়াডাঙ্গা সদরের আমিরপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকেল ৪টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলসহ ওই যুবক ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনের ইঞ্জিনে বেঁধে মোটরসাইকেলটি প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে যায়।

এদিকে, তাৎক্ষণিকভাবে রেলগেটে গেটম্যানের দাবিতে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকবলিত লাইনটি অবরোধ করেন। সেই লাইনে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা রেললাইন অবরোধ করে রেখেছেন। এতে খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখানে রেলগেটে গেটম্যানের দাবিতে কয়েকশ মানুষ ট্রেন অবরোধ করেছেন। তাৎক্ষণিকভাবে গ্যাটম্যানের দাবি করেছে।