গলাচিপায় নানা আয়োজনে এন জেড আলিম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত।

Sep 18, 2025 - 12:30
গলাচিপায় নানা আয়োজনে  এন জেড আলিম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপায় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান গলাচিপা এনজেড আলিম মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো এন জেড আলিম মাদ্রাসার নবীন শিক্ষার্থীদের। ১৮ সেপ্টেম্বর বহস্পতিবার এই  নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে মাদ্রাসা ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা ও উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। এন. জেড আলিম মাদ্রাসার নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হাই। পবিত্র কুরআন তিলোয়াত,হামদ-নাত,নাশিক প্ররিবেশন করে পুরো মাদ্রাসাকে মুখরিত করে তোলে অধ্যায়নরত শিক্ষার্থীরা। সৃষ্টি হয় এক আবেগঘণ পরিবেশের। এ সময় নতুন যোগদানকৃত তিন জন শিক্ষককে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরণ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের সুনামধন্য শিক্ষক, ইংরেজি প্রভাষক নুরুল ইসলাম নিলয়ের আলো আধারের ডায়রী  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোঃ সিফাতুল্লাহ নাঈম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ মাহমুদুল হাসান, সনিয়র শিক্ষক মোঃ ইয়াকুব আলী,  আরবী প্রভাষক মোঃ সফিউল্লাহ নূরি, আরবী প্রভাষক গোলাম হুসাইনসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ।