অলংকার মোড়ে পথশিশুর জীবনসংগ্রাম — বারো ইঞ্চির ঘুমের গল্প
চট্টগ্রামের অলংকার মোড়ে দেখা গেছে এক পথশিশুর হৃদয়বিদারক বাস্তবতা। মাত্র বারো ইঞ্চি জায়গায় ঘুমিয়ে আছে সে—ভুল হলেই ঘটতে পারত দুর্ঘটনা। পাশে রাখা পাঁচটি কলাই তার সারাদিনের খাবার। জীবনের এই কষ্টকর বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, টিকে থাকার সংগ্রাম কত কঠিন।
চট্টগ্রামের অলংকার মোড়ে দেখা গেছে এক পথশিশুর জীবনের হৃদয়স্পর্শী দৃশ্য।
মাত্র ১২ ইঞ্চি জায়গায় — ঠিক ঘাড় থেকে পায়ের দৈর্ঘ্যের সমান পরিসরে —
সে রাতের অবসাদ ভোলার চেষ্টা করছে গভীর ঘুমে।
দুটি হাত উল্টো করে পিঠের নিচে রেখে নিজের ভারসাম্য ধরে রেখেছে।
একটুখানি নড়াচড়া বা ভুল হলেই হতে পারত ভয়াবহ দুর্ঘটনা।
তবুও, বাস্তবতার কঠোর দেয়াল পেরিয়ে সে ঘুমিয়ে আছে অনিশ্চিত এক জীবনের কোলে।
তার পাশে রাখা ছোট ছোট পাঁচটি কলা —
সেই হয়তো তার আজকের একমাত্র খাবার।
জীবন এত কষ্টের মাঝেও টিকে থাকার এই সংগ্রাম
আমাদের মনে করিয়ে দেয় — অভিযোগে ভরা জীবনের মাঝেও
আছে অসংখ্য নীরব যোদ্ধা, যারা প্রতিদিন লড়ে যায় বেঁচে থাকার জন্য।



