অভয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

অভয়নগরের নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্যে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।

Sep 28, 2025 - 10:29
অভয়নগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

যশোরের অভয়নগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। শনিবার সকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আমানউল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন নওয়াপাড়া কলেজ শিবিরের সভাপতি ফয়সাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম এম আশিকুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্য স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অভয়নগরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহ যোগাবে। তারা অনুষ্ঠানে নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।