বাগেরহাটে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Apr 7, 2025 - 12:53
May 24, 2025 - 14:28
বাগেরহাটে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার সকাল সোয়া ৯টায় উপজেলার ‘মাইশা টাওয়ার’ নামের ওই ভবনে লাগা এ আগুনে এক নারীর মৃত্যু হয়েছে বলে চিতলমারী থানার ওসি এস এম শাহদাৎ হোসেন জানিয়েছেন।

পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু বক্কর জানান।

নিহত নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় এবং আগুনে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।