প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় জাগ্রত তরুণ সেবা সংঘের দোয়া ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন

সাতক্ষীরা জেলার আশাশুনি থানার কুড়িকাহুনিয়া গ্রামে জাগ্রত তরুণ সেবা সংঘের উদ্যোগে ২০২৫ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের লক্ষ্য, মানবিক কর্মকাণ্ড ও তরুণদের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীরা স্বেচ্ছায় সদস্য হওয়ার অঙ্গীকার করেন।

Nov 3, 2025 - 11:04
প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় জাগ্রত তরুণ সেবা সংঘের দোয়া ও আলোচনা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে মানবিক সংগঠন “জাগ্রত তরুণ সেবা সংঘ”-এর উদ্যোগে ২০২৫ সালের আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সামনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে অনুপ্রাণিত করা হয়। শিক্ষার্থীরা সংগঠনের মানবিক কর্মকাণ্ডে একাত্মতা ঘোষণা করে স্বেচ্ছায় সদস্য হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

“চলব মোরা এক পথে, জয় করব মানবতাকে” — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে সবাই মানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি ও তরুণ সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।