পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী
পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নির্বাচনি পরাজয়ের কয়েক সপ্তাহ পর প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে রোববার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইশিবা।
জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয়ের পর পদত্যাগের পরিকল্পনার খবর প্রকাশ পায় যা তিনি অস্বীকার করেন। এর কয়েক সপ্তাহ পর রোববার এ খবর সামনে এলো।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত অক্টোবরে তার দায়িত্ব গ্রহণের পর থেকে, ইশিবা নির্বাচনী পরাজয়ের ফলে পার্লামেন্টের উভয় কক্ষেই তার দলের সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে গেছে।



