ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা
উক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, আজ রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির।
২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা আট শতাধিক।
বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে।



